ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বৃষ্টির লুকোচুরি, কোনো বল না গড়াতেই লাঞ্চের বিরতি

মিরপুরে চলছে মেঘ-রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। একবার বৃষ্টি নামে তো আরেকবার রোদ এরপর আবারও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। খানিক পরই নামছে বৃষ্টি। এমন লুকোচুরি খেলার ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা আর মাঠেই গড়ানো যাচ্ছে না।


সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। সর্বশেষ বেলা ১১টা ২০ মিনিটে খেলা শুরুর ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। কিন্তু আবারও বৃষ্টি নামায় শেষ পর্যন্ত খেলা আর শুরুই করা যায়নি।


শুধু তাই নয়, ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মিলে আগেভাগেই লাঞ্চ বিরতি ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ কোনো বল না গড়িয়েই প্রথম সেশন শেষ হলো দ্বিতীয় দিনের।


ads
ads
ads

Our Facebook Page

↑